মার্চ ১৫, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের চুহাই শহর এবং প্রতিবেশী ম্যাকাওয়ের মধ্যে চিকিৎসা সেবাকে আরও উন্নত করতে চালু হয়েছে বিশেষ মিনি-বাস সার্ভিস। গ্রেটার বে এরিয়ার শহরগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে এটি একটি বড় পদক্ষেপ।
এই শাটল সার্ভিসটি হ্যছিন পোর্ট থেকে সরাসরি কুয়াংচৌ মেডিকেল ইউনিভার্সিটির প্রথম অ্যাফিলিয়েটেড হাসপাতালের হ্যছিন শাখা পর্যন্ত রোগী ও সাধারণ মানুষকে পৌঁছে দিচ্ছে। ফলে যাতায়াতের ভোগান্তি অনেকটাই কমেছে।
প্রথম ধাপে এই রুটে দুটি অত্যাধুনিক চালকবিহীন মিনি-বাস চালু করা হয়েছে। প্রতি আধা ঘণ্টা অন্তর দুই দিক থেকেই এই বাসগুলো চলাচল করছে, যা আধুনিক প্রযুক্তির এক অনন্য উদাহরণ।
নতুন এই বাস সার্ভিস চালু হওয়ায় রোগীরা এখন অনেক কম সময়ে হাসপাতালে পৌঁছাতে পারছেন। বিশেষ করে ম্যাকাও থেকে যারা উন্নত চিকিৎসার জন্য আসেন, তাদের জন্য এই যাতায়াত ব্যবস্থা এক বড় স্বস্তির খবর নিয়ে এসেছে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি-সিসিটিভি