'জনগণকেন্দ্রিক' নীতি: সিপিসি’র সঠিক কর্মমূল্যায়ন পদ্ধতি ও বৃহৎ রাজনৈতিক দলের শাসন কৌশল

'জনগণকেন্দ্রিক' নীতি: সিপিসি’র সঠিক কর্মমূল্যায়ন পদ্ধতি ও বৃহৎ রাজনৈতিক দলের শাসন কৌশল

মার্চ ১৮: ভিয়েতনামের হো চি মিন ন্যাশনাল একাডেমি অফ পলিটিক্সের প্রাক্তন উপ-পরিচালক নগুয়েন ভিয়েত থাও সম্প্রতি একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। প্রবন্ধটির শিরোনাম, ‘জনগণকে কেন্দ্রে রেখে: চীনের কমিউনিস্ট পার্টির সঠিক কর্মমূল্যায়ন পদ্ধতি থেকে বৃহৎ দলের শাসন কৌশল বিশ্লেষণ’।

প্রবন্ধে তিনি লিখেছেন, ‘সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটি 'সারা দলে সঠিক কর্মমূল্যায়নের দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা ও বাস্তবায়নের বিষয়ে শিক্ষা কার্যক্রম' চালু করার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আমি এটি অধ্যয়ন করে গভীরভাবে উপলব্ধি করেছি যে, এটি চীনের জন্য সুদূরপ্রসারী তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ।" হো চি মিন ন্যাশনাল একাডেমি অফ পলিটিক্স (ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পার্টি স্কুল)-এর একজন সিনিয়র শিক্ষক হিসেবে তিনি এই কার্যক্রমের প্রতি গভীর মনোযোগ দিয়েছেন এবং এর উচ্চ মূল্যায়ন করেছেন।

বিজ্ঞপ্তির নির্দেশনা অনুসারে, এই শিক্ষা কার্যক্রমের মূল লক্ষ্য হলো চীনের কাউন্টি পর্যায় এবং এর ওপরের সারির নেতৃস্থানীয় কর্মকর্তারা। এতে "দলের প্রতি আনুগত্য, জনগণের কল্যাণ সাধন, বৈজ্ঞানিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবসম্মত পদক্ষেপ" গ্রহণের সামগ্রিক প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। থাও মনে করেন, এই পদক্ষেপ কেবল চীনের কমিউনিস্ট পার্টির নিজস্ব কাঠামোগত উন্নয়নের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি ভিয়েতনামসহ অন্যান্য দেশের শাসক দলগুলোর জন্যও মূল্যবান তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা প্রদান করে।

প্রথমত, এই শিক্ষা কার্যক্রম শাসক দলের মৌলিক বৈশিষ্ট্যকে স্পষ্ট করে যে—জনগণের কল্যাণ সাধনই হলো সবচেয়ে বড় কর্মসাফল্য। প্রাসঙ্গিক নথিতে উল্লেখ করা হয়েছে, "সাধারণ মানুষের কথা না ভাবলে 'প্রশাসক' হওয়া যায় না" এবং "জনগণের যা প্রয়োজন, বাস্তবসম্মতভাবে তাই করতে হবে।" জনগণের সন্তুষ্টিকে কর্মক্ষমতা পরিমাপের মৌলিক মানদণ্ড হিসেবে গ্রহণ করার এই ধারণা ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির "জনগণকে ভিত্তি করে শাসন" আদর্শের সাথে অত্যন্ত সঙ্গতিপূর্ণ। সভাপতি হো চি মিনের "কর্মীই সকল কাজের মূল ভিত্তি" এবং "বিপ্লবীদের নৈতিকতা থাকতে হবে" উপদেশটি ভিয়েতনামের কর্মীদের প্রশিক্ষণের মূল বিষয়। চীনের এই কার্যক্রমে লোকদেখানো 'বনসাই প্রকল্প' বা 'শো-অফ' প্রকল্প পরিহার করার কথা বলা হয়েছে। কর্মক্ষমতাই মূল নাকি 'জনগণই মূল'—এই মৌলিক প্রশ্নের এটি একটি সচেতন উত্তর। এটি প্রতিটি পার্টি সদস্য ও কর্মকর্তাকে স্মরণ করিয়ে দেয় যে, ক্ষমতার মূল সারমর্ম হলো দায়িত্ববোধ, আর কর্মক্ষমতার ভিত্তি হতে হবে জনগণের জীবন-জীবিকার উন্নয়ন।

দ্বিতীয়ত, এই শিক্ষা কার্যক্রমে সমস্যা-ভিত্তিক দৃষ্টিভঙ্গি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার নিবিড় সমন্বয় ঘটানো হয়েছে, যা সিপিসির "নিজের ভেতরে ছুরি চালানোর" সাহসী আত্ম-বিপ্লবী মনোভাবের প্রতিফলন। বিজ্ঞপ্তিতে কেবল তাত্ত্বিক অধ্যয়নের ওপরই জোর দেওয়া হয়নি; বরং সমস্যা অনুসন্ধান, সংশোধন ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে "শিক্ষা, পরীক্ষা ও সংস্কার" কাজকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির পরিদর্শন ও পরিবেশগত সুরক্ষার বিষয়গুলো যুক্ত করে প্রধান সমস্যা সমাধানে মনোনিবেশ করতে বলা হয়েছে। এটি নির্দেশ করে যে, সিপিসি তাদের সঠিক কর্মমূল্যায়নের দৃষ্টিভঙ্গিকে দৈনন্দিন কাজের সাথে একীভূত করে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া গঠনে দৃঢ় প্রতিজ্ঞ।

বর্তমানে, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টিও দলগঠন ও সংস্কার কাজ জোরদার করছে। তারা কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর "মিতব্যয়িতা, সততা, ন্যায়পরায়ণতা ও অসাম্প্রদায়িকতা" নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে কর্মীদের নৈতিকতা নির্মাণে জোর দিচ্ছে। কর্মমূল্যায়নের ক্ষেত্রে বিচ্যুতি সংশোধনে চীনের নির্দিষ্ট পদক্ষেপগুলো ভিয়েতনামের জন্য শিক্ষণীয় হতে পারে—বিশেষ করে কীভাবে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতার অপব্যবহার রোধ করা যায় এবং কর্মীদের দায়িত্ব নিতে উদ্বুদ্ধ করা যায়।

তৃতীয়ত, এই শিক্ষা কার্যক্রম স্পষ্টভাবে বৈজ্ঞানিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বকে তুলে ধরে, যা উচ্চ-মানের উন্নয়নে শক্তিশালী গতি সঞ্চার করে। চীনের ১৫তম পাঁচসালা পরিকল্পনার শুরুর বছর এই শিক্ষা কার্যক্রম শুরু করার লক্ষ্য হলো নেতৃস্থানীয় কর্মকর্তাদের নতুন উন্নয়ন ধারণাগুলো সঠিকভাবে বাস্তবায়নে উদ্বুদ্ধ করা। এটি প্রমাণ করে যে, ভালো কর্মক্ষমতাকে অবশ্যই বাস্তবতা, জনগণ ও ইতিহাসের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চীনের "উচ্চ-মানের উন্নয়ন" হোক বা ভিয়েতনামের "জাতীয় উন্নয়নের নতুন যুগ"—উভয় ক্ষেত্রেই বৈজ্ঞানিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং কঠোর পরিশ্রমী একটি কর্মীবাহিনী অপরিহার্য। চীনের এই কার্যক্রমে সময়ের দাবি বুঝতে পারা এবং জনগণের উদ্বেগের প্রতি সাড়া দেওয়ার ওপর জোর দিয়ে বলা হয়েছে, "কাদামাটিতে পড়া পদচিহ্নই বলে দেয় জনগণের সুখ-দুঃখের কথা।" এটি কর্মীদের জনগণের কাছাকাছি যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।

সর্বশেষে, এই শিক্ষা কার্যক্রম উন্মুক্ত ও স্বচ্ছ নীতি অনুসরণ করে। সমস্যা চিহ্নিতকরণে জনগণের মতামত শোনা এবং সংশোধনের কার্যকারিতা জনগণের মাধ্যমেই মূল্যায়ন করার ওপর জোর দেয় এটি। সিপিসি মনে করে, জনগণের মন জয় করাই সবচেয়ে বড় রাজনৈতিক ভিত্তি। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, "জনগণকে ভুলে যাওয়া বা জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া মানে হলো জলহীন উৎস বা মূলহীন বৃক্ষে পরিণত হওয়া।" এটি যেকোনো শাসক দলের জন্য একটি বড় সতর্কবার্তা।

সব মিলিয়ে, চীনের কমিউনিস্ট পার্টির দ্বারা পরিচালিত সঠিক কর্মক্ষমতা মূল্যায়নের দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা ও বাস্তবায়নের শিক্ষা কার্যক্রম কেবল তার নিজস্ব পার্টি সদস্য ও কর্মকর্তাদের জন্য একটি গভীর আদর্শিক অনুশীলনই নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য, বিশেষ করে ভিয়েতনামের মতো দেশগুলোর জন্য, যারা সংস্কার ও উন্নয়নের কাজ এগিয়ে নিচ্ছে এবং জাতীয় উন্নয়নে নিবেদিত, একটি অনুগত, পরিচ্ছন্ন ও দায়িত্বশীল কর্মীবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করে। আমরা আশা করি চীনের কমিউনিস্ট পার্টির এই শিক্ষা কার্যক্রম সফল ফল বয়ে আনবে এবং আমরা তাত্ত্বিক গবেষণা ও কর্মী প্রশিক্ষণ খাতে পারস্পরিক আদান-প্রদান জোরদার করতে ইচ্ছুক, যাতে নিজ নিজ জাতীয় পরিস্থিতি অনুসারে এবং নিজ নিজ জনগণের কল্যাণে শাসক দল গঠনের নিয়মাবলী একসাথে অনুসন্ধান করা যায় এবং বিশ্ব সমাজতান্ত্রিক কর্মকাণ্ডের উদ্ভাবনী উন্নয়নে অবদান রাখা যায়।

(স্বর্ণা/তৌহিদ/লিলি)

以人民为中心:从中国共产党的“政绩观教育”看大党治理之道

(作者:越南胡志明国家政治学院Ho Chi Minh National Academy of Politics原副院长 阮曰草Nguyen Viet Thao)

最近,我研究了中共中央办公厅印发的《关于在全党开展树立和践行正确政绩观学习教育的通知》,深刻地意识到这是中国一项具有深远意义的重大部署。作为越南胡志明国家政治学院(越共中央党校)的一名高级教师,我对这项活动非常关注并给予很高评价。按照《通知》要求,这次教育活动的重点对象为中国县处级以上领导干部,提出了“立党为公、为民造福、科学决策、真抓实干”的总要求。这一部署不仅是对中国共产党自身党建工作的一次重要锤炼,也为包括越南在内的各国执政党提供了宝贵的理论思考与实践借鉴。

首先,这项学习教育进一步揭示了执政党的本质属性——为民造福是最大的政绩。相关文件指出:“心无百姓莫为‘官’”,“群众需要什么,就干什么,要真抓实干。”这种将人民满意度作为衡量政绩根本标准的理念,与越南共产党“以民为本”的执政理念高度契合。在我们干部的培养与锻炼工作中,胡志明主席关于“干部是一切工作的根基”“革命者必须有道德”的教导始终是核心内容。中国此次学习教育中强调防止“盆景工程”、反对“形象工程”,是对以政绩为本还是“以民为本”这一根本问题的清醒回答。它提醒每一位党员干部,权力的本质是责任,政绩的底色必须是民生福祉。

其次,此次学习教育将问题导向与制度建设紧密结合,体现了中国共产党“敢于刀刃向内”的自我革命精神。《通知》不仅要求深入理论学习,更强调通过查找问题、整改整治、制度建设来一体推进“学、查、改”等工作。特别是文件明确提出要结合中央巡视整改、生态环保督察等,集中整治突出问题,这体现了中国共产党将正确政绩观融入日常工作、形成长效机制的决心。当前,越南共产党也在大力推进党建与整顿工作,贯彻落实中央政治局关于“勤俭廉政、大公无私”的指示,加强干部队伍的道德建设。中国在纠正政绩观偏差方面的具体措施,如查找和修改与正确政绩观不符的规定,对我们如何用制度约束权力、引导干部干实事、敢担当,具有很好的借鉴意义。

第三,此次学习教育明确强调科学决策的重要性,为高质量发展注入强劲动力。在“十五五”规划的开局之年启动这次学习教育,旨在引导党员干部全面准确贯彻新发展理念。这让我们看到,好的政绩,必须经得起实践、人民和历史的检验。无论是中国的“高质量发展”,还是越南的“民族发展新纪元”,都迫切需要一支既有科学决策能力又有实干苦干精神的干部队伍。中国这次学习教育要求把握时代脉搏、回应人民群众关切,强调“田埂上的脚印才能丈量民生冷暖”,这与我们要求干部贴近人民群众、深入基层工作的要求是一致的。

最后,此次学习教育坚持公开透明的原则,要求查摆问题要听取群众意见、整改成效要由群众评判。这体现了中国共产党坚持群众路线的自觉,民心是最大的政治基础。正如《通知》所强调的,忘记人民,脱离人民,就如同无源之水、无本之木。这点对任何一个执政党都具有警示意义。

总之,中国共产党开展的树立和践行正确政绩观学习教育,不仅是对自身党员干部的一次深刻思想洗礼,也为国际社会,特别是为像越南这样正在推进革新事业、致力民族发展的国家,如何打造一支忠诚、干净、担当的干部队伍,提供了有益的启示。我们期待中国共产党的这次学习教育取得丰硕成果,并愿在理论研究和干部培训领域加强交流互鉴,共同探索符合各自国情、造福本国人民的执政党建设规律,为世界社会主义事业的创新发展贡献力量。

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.