জাপানের বিপুল আক্রমণাত্মক মারণাস্ত্র রপ্তানির প্রচেষ্টা বিশ্বশান্তির জন্য হুমকি: কেসিএনএ

জাপানের বিপুল আক্রমণাত্মক মারণাস্ত্র রপ্তানির প্রচেষ্টা বিশ্বশান্তির জন্য হুমকি: কেসিএনএ

মার্চ ২০: উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ (শুক্রবার) এক মন্তব্য প্রতিবেদনে বলেছে, জাপানের বিপুল পরিমাণ আক্রমণাত্মক মারণাস্ত্র রপ্তানির প্রচেষ্টা বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য এক মারাত্মক হুমকি।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপান প্রতিবছর বিপুল পরিমাণে সামরিক ব্যয় বৃদ্ধি করছে এবং বিভিন্ন ধরনের আক্রমণাত্মক অস্ত্র গবেষণা ও উন্নয়নে জোর দিচ্ছে। এর ফলে জাপানের ‘আত্মরক্ষা বাহিনীকে’ সামরিক সরঞ্জাম সরবরাহকারী প্রতিরক্ষা শিল্প ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। এখন তাদের নতুন বিক্রয় মাধ্যম প্রয়োজন এবং তারা বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে প্রবেশের চেষ্টা করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাপান বিশ্বের বিভিন্ন স্থানে তাদের অস্ত্র ও সরঞ্জামের যুদ্ধক্ষমতা এবং ধ্বংসাত্মক কার্যকারিতা বহুমুখী উপায়ে যাচাই করছে। এ ছাড়া অস্ত্র ব্যবস্থার দ্রুত আধুনিকায়নের মাধ্যমে তারা আগে থেকেই আঘাত হানার সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছে।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, জাপানের এই প্রচেষ্টা নিঃসন্দেহে আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি করবে এবং বৈশ্বিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে।

(স্বর্ণা/তৌহিদ/লিলি)

朝中社:日本企图大规模出口进攻性杀伤武器危害世界和平与安全

朝中社20日发表评论说,日本企图大规模出口进攻性杀伤武器,严重危害世界和平与安全。

评论说,日本每年都在大幅增加军费,并热衷于研发各种进攻性武器。因此,为“自卫队”提供军事装备供应的日本军工产业日益扩张,需要新的销售渠道,并试图进入世界热点地区。

评论还说,日本正在世界各地多方面验证其武器装备的作战能力、杀伤效果等,试图通过武器系统的快速更新提高先发制人能力。

评论指出,日本的这一企图无疑将加剧地区紧张,进而使世界局势更加不稳定。

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.