জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা ও নিরবচ্ছিন্নতা নিশ্চিত করা সবার দায়িত্ব: চীনের মুখপাত্র

জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা ও নিরবচ্ছিন্নতা নিশ্চিত করা সবার দায়িত্ব: চীনের মুখপাত্র

মার্চ ২০: আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মুখপাত্র লিন চিয়ান। জ্বালানি নিরাপত্তা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা ও নিরবচ্ছিন্নতা নিশ্চিত করা আন্তর্জাতিক সমাজের সবার দায়িত্ব।

সংবাদ সম্মেলনে জনৈক সাংবাদিক জানতে চান, ‘গতকাল মার্কিন অর্থমন্ত্রী বলেছেন যে, ওয়াশিংটন ইরানের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে। ইরানের ওপর এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনাসহ বৈশ্বিক তেলের বাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিভঙ্গি কী?’

জবাবে লিন চিয়ান বলেন, "চীন অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার সর্বদা বিরোধিতা করে। মধ্যপ্রাচ্যের অব্যাহত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে চীন গভীর উদ্বেগ প্রকাশ করে।"

তিনি বলেন, সব পক্ষের উচিত অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা এবং পরিস্থিতির আরও অবনতি রোধ করা। আঞ্চলিক অস্থিতিশীলতা যেন বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে না পারে, তা নিশ্চিত করা।

(স্বর্ণা/তৌহিদ/লিলি)

外交部:各方都有责任确保能源的供应稳定畅通

3月20日,外交部发言人林剑主持例行记者会。有记者问:美国财政部长昨日表示,华盛顿可能解除对伊朗石油的制裁。请问外交部如何看待包括美方可能解除对伊制裁在内的当前全球石油市场局势?

林剑表示,中方一贯反对非法的单边制裁,我们对当前的中东局势持续紧张深感担忧,各方应当立即停止军事行动,避免局势进一步升级,防止地区局势动荡对全球经济发展造成更大的影响。能源安全对世界的经济至关重要,各方都有责任确保能源的供应稳定畅通。

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.