মার্চ ২০,সিএমজি বাংলা ডেস্ক: আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। বাংলাদেশের সর্বত্র যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র জুমাতুল বিদা পালন করা হচ্ছে।
সারাদেশের বিভিন্ন মসজিদে সকল শ্রেণীর ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজে যোগ দিচ্ছেন। নামাজ আদায়ের আগে খতিব ও আলেমগণ জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা দেন।
জুমার নামাজ শেষে মসজিদগুলোতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবছর (১৪৪৭ সন) ৩০ রোজা পূর্ণ হবে।। ফলে শনিবার ২১ মার্চ বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
রাসেল/ফয়সল