মার্চ ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীন বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক-গ্রেড ফাইবারগ্লাস উৎপাদন লাইন চালু করেছে।
বুধবার চিয়াংসু প্রদেশের হুয়াই'আন শহরে শূন্য-কার্বন বুদ্ধিমান ম্যানুফ্যাকচারিং বেসে এই উৎপাদন লাইন উদ্বোধন করা হয়।
ইলেকট্রনিক-গ্রেড ফাইবারগ্লাসকে বলা হয় প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি’র ‘অদৃশ্য মেরুদণ্ড’।
নতুন এই উৎপাদন লাইনের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩৯ কোটি মিটার, যা বিশ্ববাজারের প্রায় ৯ শতাংশ সরবরাহ করতে সক্ষম।
এই কেন্দ্র থেকে উৎপাদিত ফাইবারগ্লাস নতুন শক্তির যানবাহন, ফটোভোল্টাইক শিল্প এবং স্বল্প-উচ্চতার অর্থনীতিতে ব্যবহৃত হবে এবং বছরে চার লাখ টনেরও বেশি কার্বন নিঃসরণ কমানোয় ভূমিকা রাখবে।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিজিটিএন