মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত দিন দিন তীব্রতর হচ্ছে এবং এর পরিধি বিস্তৃত হচ্ছে। এটি কেবল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকেই ব্যাহত করছে না, বরং আন্তর্জাতিক জ্বালানি, অর্থায়ন, বাণিজ্য এবং নৌ-পরিবহনকেও সরাসরি ক্ষতিগ্রস্ত করছে। এর ফলে সব দেশের অভিন্ন স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে।
তিনি আরও বলেন, ইতিহাস ও বাস্তবতা বিশ্বকে বারবার দেখিয়েছে যে, শক্তিপ্রয়োগ কখনও সমস্যার সমাধান হতে পারে না এবং সশস্ত্র সংঘাত কেবল নতুন ঘৃণার জন্ম দেয়। পরিস্থিতির আরও অবনতি রোধ করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত যত দ্রুত সম্ভব সামরিক অভিযান বন্ধ করা। মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
লিলি/তৌহিদ/রুবি