মার্চ ১৫, সিএমজি বাংলা ডেস্ক: ‘তাইওয়ানের স্বাধীনতা’র সমর্থনে এবং এক-চীন নীতিকে চ্যালেঞ্জ করে অঞ্চলটির নেতা লাই চিং-ত্য’র বিচ্ছিন্নতাবাদী মন্তব্যের নিন্দা জানিয়েছে চীন।
তাইওয়ানের আঞ্চলিক নেতার সরাসরি নির্বাচনের ৩০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ফোরামে লাইয়ের মন্তব্য সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চেন পিনহুয়া এ কথা বলেন।
চেন, লাইয়ের বিরুদ্ধে তাইওয়ানের ইতিহাস এবং বাস্তবতা বিকৃত করার, মিথ্যা আখ্যান তৈরি করার এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টায় তাইওয়ান প্রণালী জুড়ে সংঘর্ষের উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন।
তিনি পুনরায় বলেছেন যে, তাইওয়ান প্রণালীর উভয় পাশই এক চীনের এবং তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। তিনি জোর দিয়ে বলেন যে, চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা কখনও বিভক্ত হয়নি।
চেন, তাইওয়ানের জনগণকে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের বিরোধিতা করার এবং প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার জন্য তাদের মূল ভূখণ্ডের স্বদেশিদের সাথে একসাথে কাজ করার আহ্বান জানান।
হাশিম/নাহার
তথ্য ও ছবি: সিনহুয়া।