ফেব্রুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: কিরগিজস্তান ও উজবেকিস্তান সফর করেছে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) একটি প্রতিনিধিদল। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত এই সফরের নেতৃত্ব দেন সিপিসি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের সভাপতি কাও সিয়াং।
সফরকালে প্রতিনিধিদলটি দুই দেশের বিভিন্ন মহলে সিপিসির ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের মূল ভাবনা তুলে ধরে। একই সঙ্গে সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিনপিংয়ের রচনাবলি নিয়ে প্রতিষ্ঠিত বইঘরের উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেয় তারা।
এছাড়া প্রতিনিধিদলটি কিরগিজ পার্লামেন্টের স্পিকার নুরলানবেক তুরগুনবেক উউলু, কিরগিজ রাষ্ট্র সচিব আরসলান কোইচিয়েভ, কিরগিজ প্রজাতন্ত্রের মন্ত্রিসভার উপ-চেয়ারম্যান এদিল বাইসালভ, উজবেকিস্তানের অলিয় মাজলিসের সিনেটের প্রথম উপ-চেয়ারম্যান সোদিক সাফোয়েভ, আইনসভা চেম্বারের উপ-স্পিকার রাখিম খাকিমভ এবং কৌশলগত উন্নয়নবিষয়ক প্রেসিডেন্টের উপদেষ্টা সারদর উমুরজাকভের সঙ্গে বৈঠক করে।
দুই দেশের বিভিন্ন মহল সিপিসির ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনকে অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে। তারা শাসন ও প্রশাসনবিষয়ক অভিজ্ঞতা বিনিময় জোরদার, উন্নয়ন কৌশলের সমন্বয় এবং মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গঠনে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে।
নাহার/আজাদ
তথ্য ও ছবি-সিনহুয়া
সিপিসি প্রতিনিধিদলের কিরগিজস্তান ও উজবেকিস্তান সফর
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.