হাঙ্গেরির গাড়ি প্রদর্শনীতে জোরাল উপস্থিতি চীনের

হাঙ্গেরির গাড়ি প্রদর্শনীতে জোরাল উপস্থিতি চীনের

মার্চ ১৫, সিএমজি বাংলা ডেস্ক: হাঙ্গেরিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক অটো শোতে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের উপস্থিতি জোরদার করেছে। রাজধানী বুদাপেস্টের হাঙ্গএক্সপো প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত তিনদিনের আন্তর্জাতিক অটোমোবাইল অ্যান্ড টিউনিং শো-এ বিভিন্ন নতুন মডেলের গাড়ি প্রদর্শন করছে চীনা ব্র্যান্ডগুলো।

প্রদর্শনীতে গিলি, বেইক, এমজি ও ওমোডা-সহ বেশ কয়েকটি চীনা প্রতিষ্ঠান তাদের সর্বশেষ মডেল তুলে ধরেছে। এর মাধ্যমে মধ্য ও পূর্ব ইউরোপের বাজারে তাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

প্রদর্শনীর উদ্বোধনী দিনে আনুষ্ঠানিকভাবে হাঙ্গেরির বাজারে প্রবেশের ঘোষণা দেয় গিলি। প্রতিষ্ঠানটি একটি প্লাগ-ইন হাইব্রিড এসইউভি ও একটি সম্পূর্ণ বৈদ্যুতিক এসইউভি প্রদর্শন করে। মাত্র তিন ঘণ্টার মধ্যেই ২০০ জনের বেশি দর্শক গাড়িগুলো চালিয়ে দেখার জন্য নাম নিবন্ধন করেন।

গিলির হাঙ্গেরি শাখার ব্যবস্থাপক ইয়াং ছেং জানান, ইউরোপে ব্যবসা সম্প্রসারণের কৌশলের অংশ হিসেবে হাঙ্গেরিকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এখান থেকে ব্র্যান্ডিং, যন্ত্রাংশ সংরক্ষণ, সার্ভিস ও গাড়ি সরবরাহের কাজ পরিচালনার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে প্রথমবারের মতো অংশ নেওয়া বিএআইসি একটি হাইব্রিড ও তিনটি পেট্রোলচালিত গাড়ি প্রদর্শন করেছে। প্রতিষ্ঠানটি হাঙ্গেরিতে প্রায় ১৫টি ডিলারশিপ স্থাপনের পরিকল্পনা করেছে।

এদিকে সাইক মোটর-এর ব্র্যান্ড এমজি এবার চতুর্থবারের মতো বুদাপেস্টের এই অটো শোতে অংশ নিয়েছে। তারা একটি বৈদ্যুতিক স্পোর্টস কার, একটি বৈদ্যুতিক এসইউভি এবং তিনটি হাইব্রিড মডেল প্রদর্শন করছে।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

এম রহমান

এম রহমান

More than 3 years experience on reporting in various fields.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.