মার্চ ১৫, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীন সাগরে দুর্ঘটনায় পড়া একটি মাছধরা নৌকা থেকে ১০ জন জেলেকে উদ্ধার করেছে পিপলস লিবারেশন আর্মি। বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার অভিযানটি পরিচালনা করে নৌবাহিনীর গাইডেড মিসাইল ফ্রিগেট ইয়াংচৌ।
জানা গেছে, পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে নিবন্ধিত একটি মাছধরা নৌকার সঙ্গে সমুদ্রে একটি বড় বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষে হয়। এতে নৌকাটির বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ইঞ্জিন ও বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পানি ঢুকতে শুরু করলে নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হয়।
এ সময় সমুদ্রের পরিস্থিতি ছিল বেশ প্রতিকূল। প্রবল বাতাস ও প্রায় তিন মিটার উঁচু ঢেউয়ের মধ্যেই উদ্ধার অভিযান চালাতে হয়। খবর পেয়ে যুদ্ধজাহাজ ‘ইয়াংচৌ’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী নৌকা নামায়। আধা ঘণ্টার অভিযানে দুই দফায় ১০ জেলেকে উদ্ধার করা হয়।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি