মার্চ ২০, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালের প্রথম দুই মাসে চীনের শিল্প উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির মোট ৪১টি প্রধান শিল্পখাতের মধ্যে ৩৫টিতেই উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে জাতীয় পরিসংখ্যান ব্যুরো।
তথ্য অনুযায়ী, যন্ত্রপাতি উৎপাদন খাতের আটটি উপখাতেই প্রবৃদ্ধি হয়েছে। চীনের নিজস্ব উপাদানের সরবরাহ বৃদ্ধি ও কম্পিউটিং অবকাঠামো দ্রুত বিস্তারের কারণে ইলেকট্রনিক্স শিল্পে বছরওয়ারি ১৪ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
সাধারণ যন্ত্রপাতি উৎপাদন খাতেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বড় পরিসরে যন্ত্রপাতি আপগ্রেড এবং শিল্প রোবট উৎপাদন বাড়ায় এই খাতে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৯ শতাংশ।
একই সময়ে, নির্ধারিত আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলোর রপ্তানি সরবরাহ মূল্য ৬.৩ শতাংশ বেড়ে ২.৪ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা এপ্রিল ২০২৫-এর পর সর্বোচ্চ প্রবৃদ্ধি।
বিশ্লেষকরা বলেন, বড় জাতীয় কৌশল বাস্তবায়ন, যন্ত্রপাতি আপগ্রেড এবং ভোগ্যপণ্যের বিনিময় কর্মসূচির মতো নীতিমালার ফলে বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়েছে।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি