ফেব্রুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: সফলভাবে ২০২৬ সালের বসন্ত উৎসব গালার তৃতীয় মহড়া সম্পন্ন করেছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)। শনিবার বেইজিংয়ের প্রধান মঞ্চের পাশাপাশি হেইলংচিয়াং, চেচিয়াং, আনহুই ও সিছুয়ান প্রদেশের হারবিন, ইয়িউ, হ্যফেই ও ইয়িবিন—এই চারটি শহরের উপ-মঞ্চও প্রথমবারের মতো যুক্ত হয়। এতে পুরো অনুষ্ঠানের সংযোগ ও আয়োজন আরও সুন্দর হয়েছে।
গালায় রয়েছে সঙ্গীত, নৃত্য, অপেরা ও মার্শাল আর্ট। উৎসবমুখর পরিবেশে এগুলো নতুন যুগের চীনের প্রাণশক্তি ও প্রাণবন্ত সংস্কৃতি দেখাচ্ছে।
প্রতিটি উপ-মঞ্চে আছে ভিন্ন আঞ্চলিক ছাপ। হেইলংচিয়াং প্রদেশের হারবিন মঞ্চে গান, সিম্ফোনি ও ব্যালে পরিবেশনা দিয়ে শীতের তুষারময় শহরের উষ্ণতা দেখানো হয়।
চেচিয়াং প্রদেশের ইয়িউ মঞ্চে উ অপেরা ও স্থানীয় লোকজ নৃত্য মিশিয়ে প্রাণবন্ত পরিবেশনা হয়, যা শহরটির বৈশ্বিক বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচয় তুলে ধরে।
আনহুই প্রদেশের হেফেই মঞ্চে কালি-শৈলীর নৃত্য ও হুয়াংমেই অপেরার সঙ্গে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
সিছুয়ান প্রদেশের ইয়িবিন মঞ্চে ইয়াংজি নদীর সুন্দর পটভূমিতে লোকজ রীতি, পরিবার মিলন ও উৎসবের আনন্দ দেখানো হয়।
দেশজুড়ে উৎসব উদযাপন ও পরিবারের মিলনের আনন্দের সঙ্গে গালার প্রস্তুতি চলছে। সিএমজির লক্ষ্য দেশের মানুষ ও বিদেশি দর্শকদের জন্য চীনা সংস্কৃতি ও মানবিক আবেগে ভরপুর এক উষ্ণ ও সুন্দর উৎসব সন্ধ্যা উপহার দেওয়া।
নাহার/আজাদ
তথ্য ও ছবি-সিজিটিএন
২০২৬ সালের বসন্ত উৎসব গালার তৃতীয় মহড়া সম্পন্ন করলো সিএমজি
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.